বাণিজ্যে সুবিচার! সেজন্য চাই আপনার সক্রিয় অংশগ্রহন

আগামী ৩০ নভেম্বর হতে ০২ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিশ্ববাণিজ্য সংস্থার মন্ত্রীপর্যায়ের সর্বোচ্চ বৈঠক; যেখানে আগামীদিনের বিশ্ববাণিজ্য সংক্রান্ত বিধিমালা তৈরী হবে। আমরা পছন্দ করি বা না করি, বিভিন্ন দেশের বাণিজ্যিক উদ্দেশ্যকে সফল করার লক্ষ্য নিয়ে বিশ্ব এখন পরিচালিত হচ্ছে। একদেশের পণ্য যাতে অবাধে অন্যদেশে প্রবেশ করতে পারে সেজন্য তৈরী হচ্ছে বিভিন্নরকম নীতি ও বিধিমালা, যার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে বিশ্ববাণিজ্য। মোস্ট ফেবারস্ নেশন (বিশ্ববাণিজ্য সংস্থায় যেসব দেশ ইতিমধ্যে স্বাক্ষর করেছে) হিসাবে বাংলাদেশও এই বাণিজ্যিক নীতি ও বিধি দ্বারা নিয়ন্ত্রিত।

বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্য যেমন একদিকে স্থানীয় বাণিজ্যিক উদ্যোগকে প্রেরণা যোগাতে হবে, তেমনি এই স্থানীয় উদ্যোগগুলো যাতে বিশ্ববাণিজ্যের নীতি ও বিধিমালার কারণে ধ্বংশপ্রাপ্ত না হয়, সেজন্যও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে; যদিও বিষয়টি একেবারে সহজ নয়। এজন্য দেশের সকল মানুষকে বিশেষতঃ ব্যবসায়ী ও উদ্যোক্তাশ্রেনীকে বিশ্ববাণিজ্যের বিষয়ে বেশি বেশি সচেতন হতে হবে এবং নিজেদের স্বার্থ রক্ষার তাগিদেই সরকারকে স্থানীয় শিল্প ও ব্যবসায়ী উদ্যোগ যেন ধ্বংশ না হয়, সেবিষয়ে সরকার যাতে বিশ্ববাণিজ্য সংস্থায় নিজেদের অবস্থান তুলে ধরে বিশ্ববাণিজ্য সংস্থার নীতিও বিধিমালাগুলোকে প্রভাবিত করতে উদ্যোগী ভূমিকা পালন করে; সেজন্য আমাদের তৎপর থাকতে হবে।

বিশ্ববাণিজ্য সংস্থার ৭ম মন্ত্রী পর্যায়ের সর্বোচ্চ বৈঠক উপলক্ষে অনলাইন নলেজ সেন্টার ইতিমধ্যে একটি প্রচারণা কার্যক্রম শুরু করেছে। শক্তি ও সামর্থ্য বিবেচনায় এই প্রচারণা মূলতঃ অনলাইনকেন্দ্রিক। সুতরাং আপনাদের সক্রিয় অংশগ্রহন আমাদের এই প্রচারণাকে শক্তি ও সামর্থ্য প্রদান করবে। প্রচারণায় অংশ নিতে লগ ইন করুন: http://www.thepetitionsite.com/1/trade-justice এবং পিটিশনটিতে স্বাক্ষর করুন। বিশ্ববাণিজ্য সর্ম্পর্কিত বিষয়াদি নিয়ে আমাদের আলোচনায় অংশগ্রহন করুন এবং অন্যান্যদের অংশগ্রহন করতে আমন্ত্রণ জানাতে পারেন। বিশেষতঃ দেশের তরুন ও যুবসম্প্রদায়কে আলোচনায় অংশগ্রহন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

প্রচারণার অংশ হিসাবে আগামী ২৫ নভেম্বর ২০০৯ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমাদের দাবীসমুহঃ

১. ধনীবিশ্বের বাজারে স্বল্পোন্নত দেশসমুহের পণ্যকে কোটা ও শুল্কমুক্ত হিসাবে অবাধে প্রবেশাধিকার প্রদান করতে হবে।

২. স্বল্পোন্নতদেশসমুহের স্বল্পদক্ষ ও আধা-দক্ষ শ্রমিকদের অবাধে বিশ্বব্যাপী চলাচল নিশ্চিত করতে হবে।

৩. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্বাস্তুদের পৃথিবীর যেকোন নিরাপদ স্থানে অবাধে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।